ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বুধবার (৮ জুলাই) সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটির সদস্যরা হলেন—সংসদ সদস্য মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুবউদ্দিন (নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), ড. মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।
সংসদে আজ ২৪ বিল পাস, চলতি অধিবেশনে ৯১
সংসদীয় এই কমিটি মূলত সরকারি বিভিন্ন হিসাব-নিকাশ এবং ব্যয়ের স্বচ্ছতা তদারকির দায়িত্ব পালন করবে বলে কার্যপ্রণালী বিধিতে উল্লেখ রয়েছে।
প্রস্তাবটি উত্থাপনের সময় চিফ হুইপ জানান, সংবিধান ও সংসদের বিধিবিধান অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। স্পিকারের সভাপতিত্বে অধিবেশনে প্রস্তাবটি পাস হওয়ার পর নতুন এই কমিটির যাত্রা শুরু হলো।
এমওএস/এমএমকে








