বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেড) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এই মৌখিক পরীক্ষা মোট ১৭টি পদের জন্য অনুষ্ঠিত হবে। পদগুলোর মধ্যে রয়েছে জুনিয়র কনসালটেন্ট (নেফ্রোলজি ও ডায়ালাইসিস)-২টি, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু)-২টি, জুনিয়র কনসালটেন্ট (ইউরোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (এন্ড্রোক্রাইনোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (গ্যাস্ট্রোএন্টেরোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (নিউরোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (নিওনাটোলজি অ্যান্ড এনআইসিইউ)-১টি, জুনিয়র কনসালটেন্ট (রেসপিরেটরি মেডিসিন)-১টি, জুনিয়র কনসালটেন্ট (শিশু সার্জারি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (ক্যাজুয়ালটি ইমার্জেন্সি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (হেপাটোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (অনকোলজি)-১টি, জুনিয়র কনসালটেন্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং)-১টি, জুনিয়র কনসালটেন্ট (প্যালিয়েটিভ কেয়ার)-১টি ও জুনিয়র কনসালটেন্ট (পেডিয়াট্রিকস নিউরোলজি অ্যান্ড অটিজম)-১টি।
মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান—
তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার)
সময়: সকাল ১০টা
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা
মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। অনলাইনে রেজিস্ট্রেশনকালে ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। যদি কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে যায় বা নষ্ট হয়, তবে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা Teletalk ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবেমৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের যা যা মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে—
*বিপিএসসি ফরম–ফাইভ এ (BPSC Form-5A (Applicants Copy)
*প্রবেশপত্র
*সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
*বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের মূল সনদের সত্যায়িত ফটোকপি
*বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারীদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি
*স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা সিটি করপোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
*অভিজ্ঞতা সনদ
*হালনাগাদ বিএমডিসি (BMDC) সনদ/রেজিস্ট্রেশন
*জাতীয় পরিচয়পত্র
*পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত রঙিন ছবি
*নাগরিকত্ব সনদ
*সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে চাকরিরতদের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিলসহ স্বাক্ষরিত ছাড়পত্র
*কোটার সপক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী কোটা ইত্যাদি)
৫১তম বিসিএস সাধারণ না বিশেষ, কোনটি আগে আসছেকমিশন কর্তৃক কিছু প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে, যারা BPSC Form-5A (Applicants Copy) জমা দেননি অথবা হালনাগাদ BMDC সনদ জমা দেননি। মৌখিক পরীক্ষার দিন মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্রসহ প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। নির্ধারিত সময়ের ন্যূনতম আধা ঘণ্টা (৩০ মিনিট) পূর্বে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীর পরবর্তী সময়ে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
স্ট্যানফোর্ডে পড়াশোনার সুযোগ অনলাইনে, নেই টিউশন ফি, যাঁরা আবেদনের যোগ্য




