চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর পল্টনে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ষড়যন্ত্র চারদিক থেকে হচ্ছে। তাই কিছু না পাওয়ার হতাশা প্রকাশ না করে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
রিজভী বলেন, আন্তর্জাতিক আর দেশীয় আশ্রয়ে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। সে ৪৫ বছর কীভাবে এতদিন টিকে থাকলো সেটই প্রশ্ন।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএএইচ/








