টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে। তবে সাতকানিয়ার অনেক এলাকা এখনো পানির নিচে। বাড়িঘরের ভেতর থেকে পানি নেমে গেলেও আঙিনা, গ্রামীণ সড়ক ও আশপাশের এলাকা জলমগ্ন। ফলে দৈনন্দিন কাজকর্মে এখনো নৌকাই ভরসা স্থানীয় মানুষের। এই ছবির গল্প সাতকানিয়া উপজেলার মরিচ্যাপাড়া এলাকার।

বন্যার পানিতে ঘরবন্দী একটি পরিবার।
বন্যার পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, ঘরগুলো দাঁড়িয়ে আছে দ্বীপের মতো।
চারপাশে পানি, ঘরের ছাদে আশ্রয় নিয়েছে পরিবারের সদস্য ও গবাদিপশু।
বন্যার মধ্যে নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছেন কয়েকজন।
লাইন ধরে চলছে ট্রেন, তার চারপাশে শুধু পানি আর পানি।
বন্যায় পথঘাট ডুবে যাওয়ায় মরিচ্যাপাড়ায় নৌকাই এখন চলাচলের ভরসা।
বন্যার পানিতে ডুবেছে বাড়ি, ভেসে আছে শুধু ছাদ।
নৌকায় পারাপারে বন্যাকবলিত মরিচ্যাপাড়ার বাসিন্দারা।
পাখির চোখে দেখা সাতকানিয়ার বন্যাকবলিত এলাকা।