শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক চলতি হিসাব বছরে অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন বলছে, ব্যাংকটির মুনাফা বেড়েছে।

বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংকের চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ আয় বৃদ্ধি এবং ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশন কম রাখায় ইপিএস বেড়েছে। এছাড়া অন্যান্য ব্যাংক ও গ্রাহকদের কাছ থেকে ঋণ ও আমানত বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৯ পয়সা। আলোচ্য প্রান্তিকে ব্যংকটির ইপিএস বেড়েছে ৬ পয়সা।

গত ৩০ জুন ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৬ পয়সা।