বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগে ‘ডেপুটি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৪ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেপুটি ম্যানেজার।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস। তবে এলএলবি/এলএলএম/মাস্টার্স ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।

অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মক্ষেত্র: অফিস।

বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: বগুড়া (শেরপুর)।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৪ আগস্ট, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম।