সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত এবং কার্যক্রম সচল রাখতে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি পরিত্যক্ত বাস অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

ঢাকা উত্তরের ২৯টি খাল দখলমুক্ত করা হবে: প্রশাসক

সিটি করপোরেশন সূত্র জানায়, অভিযানের সময় বাসস্ট্যান্ডের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টি আর ট্রাভেলসের একটি বাস অপসারণ (ডাম্পিং) করা হয়। পরিত্যক্ত বাসটি বাসস্ট্যান্ডের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল।

এ ছাড়া বাসস্ট্যান্ডের ভেতরে নিয়মিতভাবে যানবাহন রেখে মেরামতের কাজ পরিচালনা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এমএমএ/এমএএইচ/