মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে কালিগঙ্গা নদীর শিমুলিয়া খেয়াঘাট এলাকায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৫ জুলাই) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিগঙ্গা নদীর ভাঙনে শিমুলিয়া খেয়াঘাট ও এর আশপাশের এলাকা হুমকির মুখে ছিল। এতে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ চরমে পৌঁছায়। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।ইউএনও মৌসুমী নাসরিন বলেন, শিমুলিয়া খেয়াঘাট ও সংলগ্ন এলাকাকে নদীভাঙন থেকে রক্ষা করতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নদীর ৮৫ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। আপদকালীন এই কাজ শেষ হলে ওই এলাকায় স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামান, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া (হাবু), সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আল মামুন, যুবদল নেতা মাহাবুব আলম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং পুটাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।\
রাজনীতি
স্বস্তি ফিরছে কালিগঙ্গার পাড়ের মানুষের

শেয়ার করুন







