শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদ মাহমুদ মাহিন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ তাহাজ্জত আলী।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিফাতুল্লাহ আমিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের প্রতিনিধি শেখ শোয়াইবুর রহমান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আশরাফুল ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি রবিউল ইসলাম রাকিব। দপ্তর সম্পাদক হয়েছেন জাগোনিউজ২৪-এর প্রতিনিধি সাইদ আহম্মদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিডিএন৭১-এর প্রতিনিধি মাকতুম আল মুহিত।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি সিরাজুদ্দৌলা আরাফাত।