নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যান চাপায় মানসুরা (২৫) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মানসুরা মুন্সিগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি ফতুল্লার ভুঁইগড় মাহমুদপুর এলাকায় স্বামী ও চার বছর বয়সী এক কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন। তার স্বামী ইমন পেশায় একজন চা-দোকানি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য ভুঁইগড় এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মানসুরা। এ সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
রাজনীতি
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

শেয়ার করুন







