সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন স্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। শনিবার (৮ আগস্ট) তিনি শহরের বিভিন্ন পয়েন্টে প্রস্তাবিত স্থাপনার জমি ও চলমান ট্রাফিক পুলিশ বক্সগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পুলিশ কমিশনার ৮ আগস্ট সকালে প্রথমে সাগরদিঘীর পাড়ে এসএমপির প্রস্তাবিত পুলিশ লাইন্সের জন্য বরাদ্দ করা জমি পরিদর্শন করেন। এরপর তিনি আলমপুর ট্রাফিক ডাম্পিং ইয়ার্ড, চৌহাট্টা ট্রাফিক পুলিশ বক্স এবং চন্ডিপুলে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন।পরিদর্শনকালে কমিশনার ডাম্পিং ইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনা, বিদ্যমান অবকাঠামো এবং ট্রাফিক পুলিশ বক্সগুলোর কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থাপনাগুলোর উন্নয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজনীতি
সিলেটে প্রস্তাবিত পুলিশ লাইন্স ও ট্রাফিক স্থাপনা পরিদর্শনে কমিশনার

শেয়ার করুন







