বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম জান্নাতুল সুমাইয়া হিমি। মূলত নাটকে অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের শুরুতে ‘হঠাৎ দেখা’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আর তাকে কখনো বড় পর্দায় দেখা যায়নি। অবশ্য এরমধ্যে বেশকিছু সিনেমায় কাজ করারও প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু হিমি জানান, নাটকে অভিনয় করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সিনেমায় অভিনয় করার আগ্রহ তার একেবারেই নেই। হিমি বলেন, ‘আমার নাটকে অভিনয় করতেই খুব বেশি ভালো লাগে। সিনেমায় অভিনয় করার জন্য যে গভীর একটা অনুভূতি, আবেগ, ভালোবাসা বা আগ্রহ যাই বলি না কেন তা আমার মধ্যে কাজ করে।’








