সিরাজগঞ্জে পৃথক দুটি উপজেলায় অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ ও সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সেখ। অপরদিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চুকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলা ও বিস্ফোরক মামলার রয়েছে।

আরও পড়ুন

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, আজ দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এনএইচআর/জেআইএম