রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা পুলিশ।
আজ মঙ্গলবার ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, সোমবার রাত ১২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. কামরুল ইসলাম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ভারত থেকে অবৈধভাবে আনা ৯৯ বোতল মদ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।







