ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বিস্ফোরণ পর্যটন মন্ত্রণালয়ের কাছে এবং আরেকটি ম্যাক্রোঁর থাকার জন্য নির্ধারিত হোটেলের কাছাকাছি এলাকায় ঘটে। এতে একজন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। বুধবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হতাহতের হালনাগাদ প্রকাশ করেছে। বোমা হামলা সত্ত্বেও সফর চালিয়ে জাওয়ার জন্য ম্যাক্রোঁর প্রশংসা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার। গত সপ্তাহেও দামেস্কের কেন্দ্রস্থলের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত এবং ২০ জন আহত হন। নতুন এই বিস্ফোরণের ঘটনায় সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। আলজাজিরা।







