সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘ফল আপরাইজ ফেয়ার ২০২৬’। মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ওয়েভার, তাৎক্ষণিক ছাড় এবং মেধাভিত্তিক বৃত্তিসহ বিভিন্ন সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে।
মেলার উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা এবং বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শিপু)।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ একরামুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
মেলায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ফেয়ার-এক্সক্লুসিভ ওয়েভার, যার আওতায় ভর্তি হলে শিক্ষার্থীরা নিশ্চিতভাবে ৪০ হাজার টাকা টিউশন ফি ওয়েভার পাবেন। এ ছাড়া তাৎক্ষণিক সুবিধা হিসেবে একটি ব্যাগ এবং ১ হাজার ৫০০ টাকা ইনস্ট্যান্ট ওয়েভার দেওয়া হচ্ছে। পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত মেধাভিত্তিক বৃত্তির সুযোগও রয়েছে।
সোনারগাঁও ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রাম চালু রয়েছে।
ব্যবসা অনুষদের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং কলা ও মানবিক অনুষদের অধীনে এলএলবি (অনার্স), বি.এ. (অনার্স) ইন বাংলা ও বিএসএস (অনার্স) ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।
এছাড়া, গ্র্যাজুয়েট পর্যায়ে এক বছর মেয়াদি মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), দুই বছর মেয়াদি রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আরএমবিএ), এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ), এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (এমএসসিএম), মাস্টার ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) এবং এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং (এমটিএফএম), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রোগ্রামে ভর্তি চলছে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৯৩৩৬৬৯৯৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.su.edu.bd ভিজিট করা যাবে।-বিজ্ঞপ্তি






