সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা আগামী ২৭ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো কমিশনের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা ওই চিঠিতে বলা হয়েছে, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের (জেলা পরিষদ ব্যতীত) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করার পর এলাকা ভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবী/আপত্তি গ্রহণ ও দাবী/আপত্তিসমূহ নীতিমালা অনুযায়ী নিস্পন্ন করে সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।’”সময়সূচি সম্পর্কে চিঠিতে জানানো হয়, ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ আগস্ট, ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৮ আগস্ট, প্রাপ্ত দাবি বা আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট এবং সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ২৭ আগস্ট প্রকাশ করা হবে। চিঠিতে উল্লিখিত সময়সূচি অনুযায়ী এবং ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে বলা হয়েছে।
রাজনীতি
স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ২৭ আগস্ট

শেয়ার করুন







