সুন্দরবনে মাছ ধরার ওপর তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যে প্রবেশের দায়ে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার (২৭ জুন) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।আটক জেলেরা হলেন-শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার ও মো. সবুর হাওলাদার এবং মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার।বন বিভাগ সূত্রে জানা যায়, সকালে শরণখোলা রেঞ্জের ‘স্মার্ট টিম’-এর বনরক্ষীরা কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খালে নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় একটি ট্রলারে করে অবৈধভাবে মাছ ধরার সময় ওই তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। বনরক্ষীরা তাদের ব্যবহৃত ট্রলার, মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছেন।শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, বর্তমানে সুন্দরবনের নদী ও খালে মাছ শিকারের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এই আইন অমান্য করে জেলেরা অভয়ারণ্যে প্রবেশ করেছিলেন। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। আজ বিকেলেই আটক ব্যক্তিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
রাজনীতি
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩ জেলে আটক

শেয়ার করুন







