সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ জুলাই) নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ১৭ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, “বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। দুর্যোগ বা যেকোনো কঠিন সময়ে বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।”বিজিবি পরিচালক আরও বলেন, এই সহায়তা বিজিবির আন্তরিকতা ও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তিনি সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সচেতন থাকতে স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানান।ত্রাণ বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল এবং নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজিবির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।/
রাজনীতি
শ্যামনগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবির ত্রাণ

শেয়ার করুন







