দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড ওয়ালটনের ল্যাপটপ, ডেস্কটপসহ বিভিন্ন কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ কেনায় ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পেতে পারেন ক্রেতারা। ‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ ও ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের আওতায় এই সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ই-বাইক কেনায় রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন পণ্য কেনায় ১,৫০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। আর তাকিওন ই-বাইক কিনলে মিলবে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ৯ জুলাই থেকে শুরু হওয়া এই বিশেষ অফার চলবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা বা ওয়েবসাইট থেকে এসব পণ্য ও আইটি এক্সেসরিজ কেনায় অফারগুলো উপভোগ করা যাবে।ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ বলেন, “আন্তর্জাতিক মানের প্রযুক্তি পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।” পণ্য কেনার পর স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে গ্রাহককে ক্যাশ ভাউচার বা ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।বর্তমানে বাজারে ওয়ালটনের ৮টি মডেলের তাকিওন ই-বাইক রয়েছে, যেগুলোর দাম ৭৮ হাজার ৭৫০ থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে। এছাড়া কম্পিউটার এক্সেসরিজের তালিকায় রয়েছে রাউটার, স্মার্টওয়াচ, সিসিটিভি, পাওয়ার ব্যাংক ও এসএসডি ড্রাইভসহ নানা প্রযুক্তি পণ্য।/
রাজনীতি
ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার শুরু

শেয়ার করুন







