মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের আর মাত্র ফাইনাল ম্যাচটি বাকি রয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কাছে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে পর্দা নামবে।