নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারী এবং সাতজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একই অভিযানে এলাকার বিভিন্ন স্থান থেকে আরও সাতজন মাদকসেবীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, এলাকায় ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

The post টঙ্গীতে অস্ত্রসহ দুই ছিনতাইকারী, ৭ মাদকসেবী গ্রেপ্তার appeared first on ZoomBangla.