টঙ্গীতে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় তিন সন্ত্রাসীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো-টঙ্গীর পাগার এলাকার মনোয়ার হোসেন, একই এলাকার ঈদগাহ রোডের কাজী তৌহিদুল সজীব ও কেরানীরটেক এলাকার রনি খাঁ। পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গীর পাগার ফকির মার্কেট এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়া করে স্থানীয় নেতাকর্মী ও সন্ত্রাসীরা। এ সময় ওই কারখানায় বিদেশি বায়ার উপস্থিত ছিল। মহড়ার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়।