ঢাকা মেট্রোপলিটন পুলিমের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

আরও পড়ুন

উত্তরার ছিনতাই চক্রের পেছনে প্রশ্রয় দাতাদের তালিকা করেছে র‍্যাব

গ্রেফতারকৃতরা হলো, মো. হাসান (২৭), মো. সাইদুর রহমান সজিব (২১), মো. হাবিবুর রহমান লিয়ন (২১), মোছা. শাপলা আক্তার (৩০), মো. আরাফাত, মো. বেলাল হোসেন বেপারী (২৬), মো. জামিল শিকদার (৩০), ইয়াসিন আরাফাত (২৪), মো. রুবেল (৩৩), মো. লুৎফর রহমান (৩৬), সালমান (২৪), মো. রাশেদুল হাসান (৩৭), মো. রাসেল (২৫), মো. আসাদুল ইসলাম (২২), ইব্রাহিম ওরফে সৌরভ (২৫), মো. সাইদুল ইসলাম (২২), মো. সালমান (২১), মো. জনি ওরফে মুরগী জনি, মো. জাহিদ হাসান (২১), মো. মাহিম (২০), মো. মাহাবুব আলম (৪৫), মো. সেলিম মিয়া (৩০), মো. ইউসুফ (২২), মো. আমজাদ (৩০), মো. রুহুল আমিন (২১), সুমন (২৭), স্বাপন (২৫), মো. সুলেমান (৪৮), মো. ইমন (২০), মো. দেলোয়ার হোসেন হৃদয় (২২), মো. সিরাজুল ইসলাম (৪৮), তাফহীমুল তছলিম হিমেল (২৪), সাদিয়া আরফিন (২৪), মো. ইয়াছিন (৩০), মোসা. রোজিনা ওরফে রোজি ওরফে সালেহা (৪১), মো. সোহাগ আহম্মদ (২২), সেলিম মিয়া (২৮), আল আমিন (৩৪), মো. আরিফ (২৮), মো. শুভ (১৮), মো. রিপন (২৬), মো. হৃদয় হোসেন ওরফে ইয়াছিন (১৮) ও মো. সাইফুল ইসলাম।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার (১২ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ২ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ১৯ জন, আদাবর থানা ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৩ জন ও হাতিরঝিল থানা ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 কেআর/এসএনআর