নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার পর দুদিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছিল। তবে শুক্রবার তেলের দাম কমেছে।

শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দেওয়া ব্যবসায়ীরা আশাবাদী যে শেষ পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে।

ব্রেন্ট ফিউচার ব্যারেল প্রতি দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৫ ডলার ৯২ সেন্ট হয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত মূল্য শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে ৭১ ডলার ৩৯ সেন্ট হয়েছে।