থাইল্যান্ডে সংক্ষিপ্ত সরকারি সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শুক্রবার (২৪জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে গত ১৯ জুলাই স্পিকার সংক্ষিপ্ত সফরে ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ড সফর শেষে স্পিকার আজ দেশে ফিরে আসেন।








