প্রেমিকের অজুহাত
প্রেমিকা: তুমি গতকাল আমাকে ফোন করোনি কেন?
প্রেমিক: ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল।
প্রেমিকা: কিন্তু তোমার ফোন তো সবসময় চার্জে থাকে!
প্রেমিক: হ্যাঁ, ফোন থাকে… কিন্তু সাহসের চার্জ শেষ হয়ে গিয়েছিল!
****
স্বামীর বুদ্ধি আর স্ত্রীর প্রশ্ন
স্ত্রী: আচ্ছা বলো তো, আমি মোটা হয়ে গেছি নাকি?
স্বামী: না না, তুমি তো একদম আগের মতোই আছো।
স্ত্রী: সত্যি বলছো?
স্বামী: হ্যাঁ, শুধু আগের জামাগুলোই মনে হয় ছোট হয়ে গেছে!
স্ত্রী: রেগে আগুন
স্বামী: (মনে মনে) আজও বেঁচে গেলাম না মনে হয়!
****
স্ত্রীর রান্নার প্রশংসা
স্ত্রী: আজকের রান্না কেমন হয়েছে?
স্বামী: অসাধারণ!
স্ত্রী: সত্যি?
স্বামী: হ্যাঁ, এমন স্বাদ আমি জীবনে কখনো পাইনি।
স্ত্রী: এত ভালো?
স্বামী: হ্যাঁ, কারণ এমন রান্নাও জীবনে আগে কখনো খাইনি!
স্ত্রী: বুঝতে পারছি না
স্বামী: আরে, প্রশংসাই তো করলাম!
কেএসকে








