* দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘খুশবু’। নাটকে এ পর্বে দেখা যাবে, ফ্যাক্টরিতে ব্রাজিল ও আর্জেন্টিনার সাপোর্টারদের নিয়ে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় খুশবু আর রিশাদ, ফ্লোরের সেটা সবাইকে জানিয়েও দেওয়া হয়। খুশবু, রিশাদ নিজেদের মধ্যেও দল নিয়ে পরস্পর তর্ক বিতর্ক করতে থাকে। প্রীতি ফুটবল ম্যাচে আমন্ত্রিত হয় শাকিল, মিলা, সানজিদাও।

* এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ছিটকিনি’।

* মাছরাঙা টিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে নাটক ‘না রাখা কথা’।

* আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘গন্তব্যের খোঁজে’।