* আরটিভিতে আজ বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘মা-বাবার স্বপ্ন’। এতে অভিনয় করেছেন মান্না, অপু বিশ্বাস প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘অবশেষে বৃষ্টি’। এতে অভিনয় করেছেন জোভান, সাফা কবির প্রমুখ।
* মাছরাঙা টিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, সায়েদ জামান শাওন, নাবিলা ইসলাম, নিশাত প্রিয়ম, অদিতি জামান স্নেহা, জান্নাত আক্তার, নাদের চৌধুরী, মিলি বাসার, তানজিম হাসান অনিক, সাদ্দাম মাল প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘পলাতক প্রেম’। এতে অভিনয় করেছেন নিলয়, সামিরা খান মাহি প্রমুখ।
* দীপ্ত টিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘হালদা’। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা। রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান-অভিমান’।
* এনটিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘আম্মা’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘৭ কিলো ১ গ্রাম’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, রাশেদা আঁখী প্রমুখ।








