* আরটিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভাইরাল পরিবার’। এতে অভিনয় করেছেন আফজাল সুজন, সামান্থা পারভেজ, স্বর্ণলতা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি, লাবণ্য লিজা, হানিফ পালোয়ান, মাসুদ মহিউদ্দিন প্রমুখ।
* মাছরাঙা টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, প্রাণ রায়, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য, সৌম্য, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তুমি’। এতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা কবির প্রমুখ।
* দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রূপনগর’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, সুমনা সোমা, ইমতু রাতিশ, মাহমুদুল ইসলাম মিঠু, স্বর্ণলতা, তানভির মাসুদ প্রমুখ।
* এনটিভিতে আজ বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘আসলাম ভাই’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘গাড়িয়াল’। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, সুমাইয়া উল্কা, সাজু, রিয়া প্রমুখ।







