দেশের যে কোনো দুর্যোগে ও দেশের কল্যাণ সাধনে দুঃখী মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে ত্রাণসামগ্রী যথাসময়ে পৌঁছে দেওয়া হবে। বুধবার চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙামাটির বিভিন্ন বন্যা ও পাহাড়ধস প্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরে পৌঁছে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙামাটি শহরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন তিনি। বৃহস্পতিবার ভোরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সভায় অংশ নিতে জন্য ঢাকার উদ্দেশে রওয়ানা হন প্রতিমন্ত্রী। সংবাদ বিজ্ঞপ্তি।