বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বুধবার মিরপুরস্থ নিজস্ব ক্যাম্পাসে ‘ট্রেড সার্ভিসেস অপারেশন্স অব ব্যাংকস’ শীর্ষক রিভিউ ওয়ার্কশপ আয়োজন করে। কর্মশালায় গবেষণা দলের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএম’র অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবীব। কর্মশালায় সভাপতিত্ব করেন বিআইবিএম’র মহাপরিচালক ড. এজাজুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে আরও দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন করতে ইলেকট্রনিক ট্রেড ডকুমেন্টের জন্য আধুনিক আইনগত ও ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি। গবেষণাপত্রটি যৌথভাবে প্রস্তুত করেন ড. শাহ মো. আহসান হাবীব, সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক রাহাত বানু, প্রভাষক রাজিব কুমার দাস, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ এর অতিরিক্ত পরিচালক আরাফাত আলী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। সংবাদ বিজ্ঞপ্তি।