উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শনিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. লিটন সিকদার (৩২), লোকমান হোসেন (৩০), রাকিব হোসেন (১৯), ফরহাদ শেখ (৩০), মো. জুয়েল রানা (১৯), মো. ইব্রাহিম (২৫), মো. আলামিন সরদার (২২), মো. হেলাল (২৩), মো. শরীফুল শেখ (২৫), শাহ-পরান (২০), মো. আল আমিন (২৮), রাফিজুল ইসলাম (২২), মোঃ সামিদুল (২৯), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মেহেদী (২৮) ও মো. হাসেম (৪৫)।

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


কেআর/এসএনআর