অবসর ভেঙে ৪০-এ ফিরেছিলেন। স্বপ্ন ছিল, এখন আবার বিশ্বজয়ী হবেন। কিন্তু বিশ্বকাপ বুঝিয়ে দিল, তিনি এখন বৃদ্ধ! পেনালটি আটকাতে আগের মতো পারদর্শী নন। তাই একরাশ যন্ত্রণা নিয়ে আন্তর্জাতিক ফুটবল অধ্যায় শেষ করলেন ম্যানুয়েল নুয়ার। প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল জার্মানি। ২০১৪ বিশ্বকাপজয়ীরা টানা তিন আসরে গ্রুপপর্ব পেরোতে হলো ব্যর্থ। দীর্ঘ ১২ বছর পর এই বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছিল জার্মানি। ২০১৪ বিশ্বকাপজয়ী দলের একমাত্র ফুটবলার হিসাবে নুয়ার ছিলেন এবারের স্কোয়াডে। যদিও নুয়ার ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। কিন্তু তার বিশাল অভিজ্ঞতা এবং দুরন্ত পারফরম্যান্সকে মাথায় রেখে তাকে ফেরানো হয় বিশ্বকাপ দলে। বায়ার্ন মিউনিখের হয়ে যেভাবে একের পর এক সেভ করেছেন, সেই ফর্মের ঝলক দেখাবেন বিশ্বমঞ্চেও, নুয়ারের কাছে এমনটাই আশা করেছিল জার্মানভক্তরা।

নুয়ারও হয়তো ভেবেছিলেন, তরুণ জার্মান ব্রিগেডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। আবারও বিশ্ব জয় করবেন। কিন্তু স্বপ্ন কি সব সময় সত্যি হয়? জার্মানির জার্সি গায়ে শেষ ম্যাচটা এই বিশ্বকাপেই খেলবেন, আগেই ঘোষণা করেছিলেন কিংবদন্তি গোলকিপার। কিন্তু বিদায়টা যে যন্ত্রণার হবে, ভাবতে পারেননি। প্যারাগুয়ে, যারা ফুটবল বিশ্বকাপে ‘কুলীন’দের মধ্যে পড়ে না, তাদের কাছে হারতে হলো। পেনালটি শুটআউটে তার সমুদ্রসমান অভিজ্ঞতার উপর আস্থা রেখেছিল জার্মানি। সেই আস্থার মর্যাদা রাখা হলো না।

ম্যাচ হারের পর সর্বকালের অন্যতম সেরা গোলকিপার জানালেন, এভাবে শেষ হলো। খুব খারাপ লাগছে।’ যদিও বিদায়লগ্নে আন্তর্জাতিক ক্যারিয়ারে রেকর্ড গড়েছেন। জার্মানির হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি

ম্যাচ খেলার নজির এখন তার ঝুলিতে। ২৩টি ম্যাচ খেলেছেন জার্মানির হয়ে। এবার তার দেশের জার্সি তুলে রাখার পালা।