ঢাকার যাত্রাবাড়ী, মুগদা ও তুরাগ থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুরিশ। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মনিরুল ইসলাম (৩৬), মো. সোনা মিয়া (৩৮), মো. ইব্রাহিম (২৫), মো. কাউসার আলী (৩৫), মো. ইসমাইল হোসেন (৩৫), মো. জুয়েল (২৯), মো. ফাহিম (১৭), মো. সুমন (২৫), ইকবাল (২৭), বাবু (৩০), রাসেল (২৫) ও ইকবাল হোসেন (৪৫)।
একই দিন মুগদা থানা এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মো. সুমন (২৫), মো. বশির খান (৩৮), মো. মিরাজ (৩৬), রিয়াজ শেখ (২২), রশিদ আহম্মেদ ফেরদৌস (৫০), শাকিল আহমদ চৌধুরী (৪২), জিহাদ (২৩), রাকিবুল (২৪) ও হাছিবুল (২৫)।
অন্যদিকে তুরাগ থেকে গ্রেফতার করা হয় ৯ জনকে। তারা হলেন- মো. ওয়াসিম (২০), নিরঞ্জন কুমার (৩০), আসাদুল (২২), জুয়েল রানা (২০), রাজীব (১৯), ওয়াসিম (২০), মো. মিজানুর রহমান (২৪), মো. উজ্জল মিয়া (২৩) ও মো. স্বপন (২৭)।
টিটি/বিএ








