যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরা কায়েতানেনসিস নামের একটি রহস্যময় পরজীবীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই ক্ষতিকর পরজীবীটির সংক্রমণে ইতোমধ্যে ১৪৫ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের বয়স ৫ থেকে ৮৬ বছরের মধ্যে। নিউ ইয়র্কে শহরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই রোগে কেউ মারা যাননি। দ্য নিউ ইয়র্ক পোস্ট।








