যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আমেরিকান মেলা। মেলায় আলোকচিত্র প্রদর্শনী, যুক্তরাষ্ট্রের নানা পদের খাবারের স্টল ও শিশুদের জন্য বিভিন্ন আয়োজনের পাশাপাশি ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন। মেলা ঘিরে নানা বয়সী দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজনীতি
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াই শ বছর পূর্তিতে ঢাকায় ‘আমেরিকান মেলা’
শেয়ার করুন







