রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।​সোমবার (২০ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। ​ঝড়-বৃষ্টির ঝুঁকিতে থাকা অঞ্চলগুলো হলো, ​ঢাকা, ফরিদপুর, ​রংপুর, রাজশাহী, ​ময়মনসিংহ, সিলেট, ​খুলনা, বরিশাল, পটুয়াখালী, ​কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার।ঝোড়ো আবহাওয়ার কারণে এই ১৩টি অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।