হারারেতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথমদিন ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে জিম্বাবুয়ে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১৩/২ থেকে ১৪০ রানে অলআউট হয়ে যায়। জবাবে স্বাগতিকরা ৩৪ ওভারে ব্যাট করে ১৩৬ রান তোলে এক উইকেট হারিয়ে।
মাত্র চার রানে পিছিয়ে তারা। হাতে তাদের প্রথম ইনিংসের নয় উইকেট। ইনোসেন্ট কায়া ৭৬ রানে অপরাজিত। ব্রেন্ডান টেলর ব্যাট করছেন ১৭ রানে। ৪২ রান করে আউট হন বেন কারেন।
বাংলাদেশের প্রথম ইনিংসে একমাত্র ফিফটি মুমিনুল হকের। ৮১ বলে ৬০ রান করে আউট হন তিনি। জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক হিসাবে নিজের প্রথমদিনে রিচার্ড এনগারাভা দুই উইকেট নেন ১৮ রান দিয়ে। জিম্বাবুয়ের চার বোলারের সবাই উইকেট পান। তিনজন দুটি করে এবং নিউম্যান নিয়ামহুরি চার উইকেট নেন ৬১ রান দিয়ে।








