জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং মোট দেশজ উৎপাদন জিডিপিতে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ অর্জনের লক্ষ্য ধরা হয়েছে। বাজেটে ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পয়লা জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে।
The post ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস appeared first on চ্যানেল আই অনলাইন.







