পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য ২০২৬ বিশ্বকাপ শেষ হয়ে গেলো শেষ ষোলোতেই। নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার মধ্য দিয়ে ৩৬ বছর আগের এক হতাশার স্মৃতি ফিরে এসেছে সেলেসাওদের।
বিশ্বকাপের ইতিহাসে ১৯৯০ সালের ইতালি আসরের পর এই প্রথম শেষ ষোলো থেকেই বিদায় নিলো ব্রাজিল। সেবার শেষ ষোলোতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল তাদের।
এরপর টানা আটটি বিশ্বকাপে ব্রাজিল অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছে। ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতেছে, ১৯৯৮ ও ২০২২ সালে পৌঁছেছে কোয়ার্টার ফাইনালে, ২০০৬, ২০১০ ও ২০১৮ সালে কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছে এবং ২০১৪ সালে খেলেছে সেমিফাইনাল।
তবে ২০২৬ বিশ্বকাপে সেই ধারাবাহিকতা ভেঙে দিলো নরওয়ে। শেষ ষোলোর বাধাই পেরোতে না পারায় দীর্ঘ ৩৬ বছর পর আবারও এত দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ব্রাজিলকে।
বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিলের জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে সেলেসাওরা।
আরআর/আইএন








