একটি ম্যাচেই যেন দুই লড়াইয়ে নিজের অবস্থান আরও শক্ত করলেন আর্লিং হলান্ড। নরওয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তোলার নায়ক তো হয়েছেনই, পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়েও উঠে এসেছেন শীর্ষ সারিতে।