দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আজকের পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার হুমায়ূন আহমেদ এবং পাবলিক রিলেশনস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আব্বাস আজকের পত্রিকার কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

আলোচনায় মেঘনা গ্রুপের প্রতিনিধিরা বলেন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার ধারাবাহিক চর্চার মাধ্যমে আজকের পত্রিকা অল্প সময়েই পাঠকের বিশ্বাস অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পত্রিকাটি একই পেশাদারত্বে এগিয়ে যাবে এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।