বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবি) শাখা ছাত্রদলের ৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ((৭ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে কেন্দ্রীয় সংসদের ছাত্রদল এর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এতে সহ-সভাপতি হলেন-মোঃ সজীব মিয়া,মোঃ নাইমুল ইসলাম নিরব,মোঃ শাহরিয়ার ফেরদৌস স্মরণ,মোঃ রাকিব আহমেদ,মোঃ আশিকুর রহমান,কাজী মোনায়েম মাহিন,মোঃ আলমগীর,মোঃ সাকিব আল নাইম,মোঃ আহসান হাবিব,মোঃ ওয়াহিদুর জামাল,মেহেদী হাসান,সবুজ কুমার (আদিত্য)।
পদপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- জাকির সরকার জীম,মোঃ ইসমাইল হোসেন,মোছাব্বির হোসেন সাগর,মাহিন আহমেদ,মোঃ সালমান ইমতিয়াজ সাকিব,মোঃ সিফাত আব্দুল্লাহ,মোঃ সুজন মিয়া,মোঃ তারেক হোসেন,তানভীর আহমেদ,শামীম জাহান হিরণ,মোঃ রুহুল আমিন সরকার,মোঃ আশিদুল ইসলাম আশিক,সামছুল আলম সৃজন,মোঃ জাহিদ হাসান,মোঃ সাকিব হোসাইন,শাহনেওয়াজ সিয়াম,সিহাব আহমেদ রায়হান, মোঃ জিহাদ মন্ডল,হাসিবুল হোসেন শান্ত,মোঃ ফারহান ফারুকী,মোঃ সাদিকুল্লাহ রাহি,শরিফুল ইসলাম,মাহফুজ হোসেন,মোঃ ফয়সাল ইকবাল,মোঃ আরিফুল ইসলাম।
সহ-সাধারণ সম্পাদক হচ্ছেন-মোঃ শাফায়েত হোসেন শুভ,মোঃ শাহরিয়ার অপু,মোঃ মুজাহিদ ইসলাম,মোঃ রাজিব মাহমুদ,শরিফুল ইসলাম,মোঃ শুরুজ্জামান শুভ,মোঃ রাসেল মিয়া,মোঃ ফুয়াদ ইসলাম রাব্বিল,মোঃ আরিফিন রহমান,মোঃ সাইদুল ইসলাম সুমন,মোঃ শাহাজালাল ইসলাম।
কমিটিতে সদস্য হিসেবে পদ পেয়েছেন ৬ জন। তারা হলেন রনক মোহাম্মদ লিখন, তুহিন মিয়া, মোঃ শামীম হোসেন, মোঃ রাকিবুল হাসান সৌরভ, মোঃ রাজু আহমেদ, মোঃ মিনার হোসেন নয়ন।
এর আগে, চলতি বছরের শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে সভাপতি হিসেবে রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জহির রায়হান পদ পেয়েছিলেন। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন মোঃ তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রিফাত হোসেন রাফি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, আমারা অত্যন্ত আনন্দিত পূর্ণাঙ্গ কমিটি পেয়ে। রাকিব ভাই,নাসির ভাই মুসা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সকলে পরিক্ষীত, ত্যাগী, যোগ্য ছাত্ররা দায়িত্ব পেয়েছেন। আগামীতে শিক্ষার্থীবান্ধব কাজ এবং শিক্ষার্থীদের স্বার্থে সকল কাজ করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দেশ ও জাতির জন্য নিরলস পরিশ্রম করে যাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কোন কাজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলকে পাশে পাবে।
বিলম্বিত কমিটি দেয়ার কারণ বিষয়ে তিনি আরো জানান,সাংগঠনিক ব্যস্ততা,বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করেন।
প্রসঙ্গত, ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রথম আংশিক কমিটি প্রকাশ করা হয়।ঐ বিজ্ঞপ্তিতে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছিল।








