আটটি পৃথক মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মো. আফতাব উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বনানী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২২ জুলাই) র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
ভোর ৫টায় মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেফতার
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আটটি পৃথক মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আফতাব উদ্দিন বায়েজিদ বোস্তামী এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আফতাব উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন
এবার প্রতারণা মামলায় গ্রেফতার হরিদাস, কারাগারে পাঠানোর নির্দেশ
র্যাব জানায়, তার বিরুদ্ধে ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানার মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলা রয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায়। এসব মামলায় তার বিরুদ্ধে মোট ১৩ বছরের সাজা রয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/ইএ








