ঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকার বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ২৬ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ৯৩ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন, একটি ইঞ্জিন ভ্যান ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমকেআর