ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশী এক ভাতিজার সঙ্গে স্ত্রী চলে গেছেন বলে থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি। তার দাবি, বাড়ি ছাড়ার সময় তার স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছেন।
উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মনি চন্দ্র দে (৩২) গত ১৫ জুলাই ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
আরও পড়ুন
ক্ষমতার আড়ালে লীলাখেলা / রাজনৈতিক নেতাদের বিশ্ব কাঁপানো যত নারী কেলেঙ্কারি!
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে ওই নারীর (২৫) সঙ্গে মনি চন্দ্র দের বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। জীবিকার প্রয়োজনে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকায় সুযোগে তার স্ত্রী প্রতিবেশী রুদ্র চন্দ্র দের (২৭) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ওই নারীকে সতর্ক করলেও তিনি ওই সম্পর্ক থেকে সরে আসেননি। পরে গত ১ জুলাই তিনি রুদ্র চন্দ্র দের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান বলে অভিযোগ করা হয়।
আরও পড়ুন
পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা
অভিযোগে আরও বলা হয়, যাওয়ার সময় ঘরে থাকা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে গেছেন ওই নারী।
রাজিবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জনি দে বলেন, ‘রুদ্র চন্দ্র দে ও তার প্রতিবেশী কাকির সম্পর্কের বিষয়টি এলাকায় আলোচিত। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করেও সম্ভব হয়নি। পরে মনি চন্দ্র দেকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।’
আরও পড়ুন
পুরুষাঙ্গ কেটে প্রেমিককে হত্যা, গ্রেফতার প্রেমিকা কারাগারে
তবে অভিযোগ অস্বীকার করেছে রুদ্র চন্দ্র দের পরিবার। রুদ্রের চাচা রনজিত চন্দ্র দে বলেন, রুদ্রের সঙ্গে ওই নারীর মোবাইলফোনে যোগাযোগ ছিল। তবে রুদ্র তাকে নিয়ে পালিয়ে যাননি। ওই নারী নিজেই তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।
বক্তব্য জানতে অভিযুক্ত রুদ্র চন্দ্র দে ও তার পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবোধ রঞ্জন সরকার জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হোসাইন সুলভ/এসআর/জেআইএম








