মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ষাঁড় উদ্ধার এবং আন্তঃজেলা গরুচোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এর আগে মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগরের পাটাভোগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বেলদহ গ্রামের মাহিদুল ইসলাম (৩৭) ও শ্রীনগর উপজেলার সমসাবাদ পশ্চিম চকেরপাড়া এলাকার সোহেল ব্যাপারী (৩৮)। মাহিদুল বর্তমানে শ্রীনগরের পাটাভোগ এলাকায় ভাড়া বাসায় থাকেন।পুলিশ জানায়, গত ১৬ জুলাই রাতে শ্রীনগর উপজেলার মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধার (৭২) গোয়ালঘর থেকে ১৮ মাস বয়সী একটি কালো রঙের ষাঁড় চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাটাভোগ ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় ষাঁড়টি উদ্ধার করা হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।/
রাজনীতি
আন্তঃজেলা গরুচোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

শেয়ার করুন







