মাদারীপুরের শিবচরে বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আজিজ বেপারী (৮০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আজিজ বেপারী ওই গ্রামের আশরাফ বেপারীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় আজিজ বেপারী তাঁর বাড়ির পাশের একটি জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিকেল সাড়ে তিনটার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি পুলিশ অবগত আছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরাধ
সারা

শেয়ার করুন







