রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৫টি মামলা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ২৬, ওয়ারীতে ৪৯, মতিঝিলে ৪৯, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ৯৩, গুলশানে ৩৪, উত্তরায় ৪১ ও গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১১ হাজার ৮৫০ পিস ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন, ১০ বস্তা পলিথিন, ১টি ইঞ্জিন ভ্যান ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।